জুলাই–আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো.

সাবেক বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের শুনানির তারিখ নির্ধারণ হতে পারে আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১৩ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১৩ সময়

জুলাই–আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো. রাফাত বিন আলমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তারিখ নির্ধারণ করা হতে পারে আজ। গ্রেফতার দুই আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হবে। 


একই দিনে মামলার পলাতক দুই আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। 


এদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরিফুল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে ১৭ তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। 


এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯