লন্ডনে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে অন্তত ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২

লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়

লন্ডনে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে অন্তত ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) গ্রেফতার নিশ্চিত করেছে দেশটির মেট্রোপলিটন পুলিশ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর এ তথ্য জানায়। 


পুলিশ জানায়, ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ব্রিটেনে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানিয়ে আয়োজন করা হয়েছিল।


বিক্ষোভকারীরা লন্ডনের টাভিস্টক স্কয়ারে জড়ো হয়ে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন পোস্টার নিয়ে স্লোগান দেন। অনেক ব্যানারে লেখা ছিল, 'আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।' 


ডিফেন্ড আওয়ার জুরিস এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে, শান্তিপূর্ণভাবে পোস্টার ধরে দাঁড়ানো মাত্রই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার শুরু করে। 


তারা জানায়, টাভিস্টক স্কয়ারকে 'শান্তি উদ্যান' হিসেবে পরিচিত—যেখানে যুদ্ধবিরোধী স্মৃতিস্তম্ভও রয়েছে—সেখানে এই গ্রেফতার উদ্বেগজনক। সংগঠনটি 'নিষেধাজ্ঞা প্রত্যাহার'-এর দাবি জানায়।


উল্লেখ্য, যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী আইন অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার পর থেকে এই সংগঠনের প্রতি সমর্থন জানানো বা পোস্টার বহন করায় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।


এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত, ১ লাখ ৭০ হাজারের বেশি আহত, এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯