চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিক, সম্পাদক জুয়েল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভি ও যুগান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল বিজয়ী হয়েছেন। 


এছাড়া সহ-সভাপতি পদে একাত্তর টিভির এ কে এস রোকন, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


‎কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (গ্লোবাল টেলিভিশন) অর্থ সম্পাদক জহুরুল ইসলাম (ডিবিসি টেলিভিশন) দফতর সম্পাদক আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও শাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)।


অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


পূর্ব নির্ধারিত সাধারণ সভার এজেন্ডা অনুযায়ী শুক্রবার বিকেলে প্রথমে সিটিজেএ-এর সদস্যদের অনাস্থার কারনে মেয়াদ শেষ হওয়ার এক বছরের আগেই পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের সকল সদস্যর উপস্থিতিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার নাসিম মাহমুদ এবং মাছরাঙ্গা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ। 


নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯