ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই।

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: ধর্ম উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। কারণ ধর্মকে বাদ দিলে আমরা যেকোনো সময় বিপদে পড়তে পারি। 


শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর-এর উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, গণতন্ত্র বা রাজতন্ত্র যাই হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয়, তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে। এ সময়, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করার অনুরোধও জানান দায়িত্বশীলদের প্রতি। 


সম্মেলনে বক্তব্য রাখেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯