নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর)

নোয়াখালীতে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময়

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী বাজার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।


ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, বিকেল থেকে জিরো পয়েন্টের এক পাশে জড়ো হতে থাকে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা। একই সময় জিরো পয়েন্টের আরেক প্রান্তে জড়ো হয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা।


পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং হাতাহাতি হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আহত হয় দু'পক্ষের বেশ কয়েকজন। পরে নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯