একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই কমিশনের প্রধান এজেন্ডা বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসিরউদ্দিন। নির্বাচন

অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই কমিশনের প্রধান এজেন্ডা: সিইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৯ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৯ সময়

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই কমিশনের প্রধান এজেন্ডা বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসিরউদ্দিন। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কমিশনের সাথে সাথে গণমাধ্যমকেও সহযোগিতা আহ্বান জানান তিনি।


শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর এক হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। 


তিনি বলেন, অতীতে মৃত ব্যক্তির নামে অনেকে ভোট দিয়েছে। ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকো বাদ দিয়ে নতুন করে ভেটার তালিকা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন উপলক্ষে কমিশনের প্রস্তুতি সম্পন্ন এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। 


সিইসি বলেন, এবারের নির্বাচনে এআই ও সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধ কঠিন হয়ে যাবে। তবে বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতি যদি সমঝোতা ও সহযোগিতামূলক থাকতো তাহলে কমিশনের কাজ আরও সহজ হতো বলে জানান তিনি। 


গণভোট ইস্যুতে সিইসি বলেন, আইন না হওয়া পর্যন্ত কমিশন এ বিষয়ে কাজ করতে পারবে না। গণভোট আইন পাশ হলে,আইন অনুযায়ী কমিশন কাজ শুরু করবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯