শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান

ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: রাজউক চেয়ারম্যান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২০ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২০ সময়

শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বংশালের কসাইটুলীর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।


রাজউক চেয়ারম্যান বলেন, কসাইটুলীতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।


গতকালকের ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার যে খবর পাওয়া যায়। সেই ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাই করতে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯