বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো

সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি: সাইফুল হক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৩ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৩ সময়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নেয়ার আহ্বান জানাচ্ছি।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, সরকার গোপনে কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দিতে পারে না। এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এই চুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয় শেখ হাসিনা আর ড. ইউনূস সরকারের মধ্যে কোনও পার্থক্য নেই। অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশের সম্পদ মানুষকে বুঝিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।


পরে সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯