যেকোন বড় ধরণের ক্রীড়া ইভেন্টের অন্যতম প্রধাণ আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৬ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৬ সময়
যেকোন বড় ধরণের ক্রীড়া ইভেন্টের অন্যতম প্রধাণ আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা এখনো মানুষের মুখেমুখে ভাসছে। সেই হিসেবে ক্রীড়া ভক্তদের প্রত্যাশা ছিল ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও। এবারের বিশ্বকাপের পর্দা উঠছে ৫ অক্টোবর। সে হিসেবে আগামীকাল ৪ অক্টোবর (বুধবার) বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমের খবর এবারের বিশ্বকাপে থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান।

জি নিউজ সহ অনান্য ভারতীয় গণমাধ্যমের দাবি টেকনিক্যাল কারণে আগামীকালের বর্ণাঢ্য কোন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত অনুষ্ঠান আয়োজন নিয়ে বিসিসিআই এর নিশ্চুপ অবস্থানের কারণেই এমন গুঞ্জন। যদিও এখন পর্যন্ত সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি আইসিসি বা বিসিসিআই।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আগামীকাল ভারতের সময় সন্ধ্যা ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হওয়ার কথা ‘ক্যাপ্টেনস ডে’। জি নিউজ খবর দিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।

তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। টেকনিকাল কারণ হিসেবে দাবি করা হলেও এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কি না, সেটা জানতে হলে অবশ্য বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯