ভাড়া নিয়ে গোলযোগের জেরে যাত্রী ও তার লোকজনের দ্বারা মাগুরার ভায়না মোড়ে বাস কাউন্টারে ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার

ভাড়া নিয়ে গোলযোগের জেরে মাগুরায় বাস কাউন্টারে ভাংচুর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়

ভাড়া নিয়ে গোলযোগের জেরে যাত্রী ও তার লোকজনের দ্বারা মাগুরার ভায়না মোড়ে বাস কাউন্টারে ভাংচুরের ঘটনা ঘটেছে। 


বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, একজন যাত্রীর সাথে ভাড়া নিয়ে বাসের একজন চালকের সাথে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 


নবাব আলী নামে একজন নেতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে মালিক-শ্রমিক সমিতির নেতারা ওই যাত্রী এবং তার লোকেদের সাথে বসে আলাপ-আলোচনার ভিত্তিতি বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্ত, কোনো সমাধান না হওয়ায় পরবর্তীতে ওই যাত্রী এবং তার লোকজন দেশি ধারাল অস্ত্র নিয়ে মোটরসাইকেলে চড়ে ভায়নার মোড়ে আসেন। 


তারা সেখানে বাসের কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করেন। এসময় বাস চালক তৈয়ব আলী (৫০) আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯