পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্গা ও পেসার আসিথা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই

পাকিস্তান ছাড়ছেন দুই লঙ্কান ক্রিকেটার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়

পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্গা ও পেসার আসিথা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই দুই ক্রিকেটার দেশে ফিরছেন বলে জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আজ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে অসুস্থ হয়ে পড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্গা ও আসিথা ফার্নান্দো। এসএলসি বলছে, ভবিষ্যতের কথা ভেবে কোনো ঝুঁকি না নিয়ে এই দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আসালাঙ্কার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। আসালাঙ্কা ও আসিথার বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেকে দলে নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯