কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩১ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩১ সময়

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের পর উপজেলা বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে শুরু হয়ে কামালপুর গ্রামের দিকে যাচ্ছিল।


এতে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়। এ গ্রামেই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি। ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি ছিল। মিছিলের মাঝপথে হঠাৎ ২০ থেকে ৩০ জন কর্মী দলছুট হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়ির দিকে যায়।

এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, দরজা, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কোনো স্বজন বা কর্মচারী উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। মিছিলের মূল অংশ সামনে এগিয়ে গেলেও পেছনের একটি অংশ হঠাৎ দিক পরিবর্তন করে বাড়িতে ঢোকে।


ভাঙচুরের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর একটি টিমও বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির দরজা-জানালা, আলমারি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯