রাজধানীর বংশালের সিক্কাটুলিতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে

বংশালে জুতা কারখানায় আগুন, দগ্ধ ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়

রাজধানীর বংশালের সিক্কাটুলিতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বংশাল থানাধীন সিক্কাটুলি মাজার গলি সজীব মিয়ার ছয়তলা বিল্ডিংয়ের নিচতলার জুতার কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। 


দগ্ধরা হলেন— আইনউদ্দিন (৪৫), আমির উদ্দিন, (৪০), রুমান (১৬) ও রবিন (১৮)।


 দগ্ধরা কিশোরগঞ্জ জেলার কুলিয়া চর থানার লক্ষ্মীপুর বাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দগ্ধ অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা জানিয়েছেন, রাতে জুতার কারখানায় কাজ করার সময় হঠাৎ জুতার সলিউশন আঠা থেকে আগুন ধরে যায়। এতে তারা চারজন দগ্ধ হয়।


শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দগ্ধরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আমির উদ্দিনের  শরীরের ৭ শতাংশ, আইনউদ্দিনের শরীরের ২০ শতাংশ ও রুমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯