ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত

সাভারে বাসে অগ্নিসংযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়

ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে, ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি গার্মেন্টস শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহার হয় বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস জানায়, থেমে থাকা বাসে আগুন জ্বলছে- এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তারা। ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯