জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন বিগত তিনবারের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ

বিগত তিনবারের মতো ভোট হলে চরম দুর্ভোগ নেমে আসবে: পরওয়ার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন বিগত তিনবারের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে নির্বাচনে যারা বিশেষ দলের পক্ষে কাজ করেছে, তারা এখন পালিয়েছে। বর্তমানে নির্বাচনের দায়িত্বরতদের বিরুদ্ধে সেরকম অভিযোগ আসলে তারাও পালানোর পথও পাবে না।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়িপাল্লায় ভোট দেয়ার শপথ করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯