প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার

স্বাক্ষরিত সনদ বর্হিভূত কোনো প্রস্তাব মানতে রাজনৈতিক দল বাধ্য নয়: সালাহউদ্দিন আহমদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়

প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, মুহাম্মদ ইউনূস মূল দলিল থেকে সরে গেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এটার আইনি ভিত্তি কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় কোন আলোচনা ঐকমত্য কমিশনে কোন আলোচনা হয়নি বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, সুতরাং এটা নিয়ে ঐক্যমতের কোনো বিষয় নেই। 

সংসদের নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে তার দল বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন। গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর, আর এ নিয়ে ভিন্নমত আছে বলে জানান। এটা সনদের পরিস্কার লঙ্ঘন।

পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে 'হ্যাঁ  না' বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সালাহউদ্দিন। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বর্হিভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয় তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯