ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এছাড়া

টিএসসি, কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এছাড়া কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

টিএসসিতে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুড়ে মারা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯