চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে ১

চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জেল-জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময়

চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সদর উপজেলার গোষ্ঠবিহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে সদর উপজেলার গোষ্টবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে নেয়ার জন্য একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। পথে ট্রাকটি ভুল রাস্তায় গিয়ে খাদে পড়ে আটকে যায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় কাগজপত্রবিহীন ওই সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।

পরে রোববার দুপুরে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করি। পরে মালিক পক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় আজ রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯