ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ রবিবার দুপুরে (৯ নভেম্বর) টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল

ফুলবাড়িয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ মিছিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২ সময়

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ রবিবার দুপুরে (৯ নভেম্বর) টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে নারী নেত্রীদের একটি দল।

ফুলবাড়িয়া উপজেলা সদরে শত শত নারীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুল্লরা চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনও করা হয়। মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা তৃণমূলের সাধারণ জনগণের ব্যানারে এই প্রতিবাদ করেন।

তারা বিএনপির ঘোষিত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ফুলবাড়িয়ায় এ ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নারী নেত্রী শিরিন আক্তার, রিনা বেগম ও উম্মে কুলছুমসহ অনেকে।

তারা বলেন, ‘জনবিচ্ছিন্ন আখতারুল আলমের মনোনয়ন পরিবর্তন করতে হবে। তাকে মনোনয়ন দেওয়ার ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রতিদিন শত শত মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে।’

নারী নেত্রীরা আরো বলেন, ‘দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের ফুলবাড়িয়া আসনে মনোনয়ন দেওয়া উচিত।

কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন, রাজপথে আন্দোলন করেছেন এবং একাধিকবার কারাগারে বন্দি হয়েছেন। তাকে মনোনয়ন দিলে এই আসনটি সহজেই জয়ী হবে।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯