রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের

মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের তিন নম্বরের ফটকের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে স্কুলে বিদ্যুৎ ছিল না। সে সময় বিদ্যালয়ের ৩ নম্বর গেটের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারে দুর্বৃত্তরা । এ সময় ককটেলটি বিস্ফোরিত হয়। কে বা কারা ককটেল ছুড়েছে সেটি  দেখা যায়নি। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল আহমেদ জানান, এই কাজ কারা করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯