ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায়

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়

ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি টকশোতে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা বলেন তিনি। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি জোরালো হবে।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত৷ জামায়াতে ইসলামী এই আসনটি প্রার্থী ঘোষণা করলেও  বিএনপি এখনও আসনটিতে প্রার্থী দেয়নি৷

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯