বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

বিএনপির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ২৪'র শহীদ পরিবারের সদস্যদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা। 

আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এ কথা জানান সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। 

শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯