ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার

ঝিনাইদহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫ সময়

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি এই নারী মানসিক প্রতিবন্ধী। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯