গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিটি

গাজীপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশন ও  রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব ফিরোজ আল মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম। 

অভিযান সূত্রে জানা গেছে, জয়দেবপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ফুটপাত দখল করে বসে হাট বাজার। বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ।  অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে অনেক ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান থেকে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও সিটি করপোরেশনের সদস্যরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯