রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো।

রোমানিয়ায় আক্রমণ হলে পূর্ণ সক্ষমতায় এগিয়ে আসার আশ্বাস ন্যাটোর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়

রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো। 

বুধবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। 

তিনি বলেন, রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। এ ধরনের পরিস্থিতিতে শুধু 'ইস্টার্ন সেনট্রি' নয়, অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি। এফ-থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমানবাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থলবাহিনী- এমন আশ্বাস দেন রুটে। 

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে রোমানিয়ার মিহাইল কোগাল-নিচেনু বিমানঘাঁটি থেকেও সরিয়ে নেয়া হচ্ছে কিছু সেনা। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ অবস্থান ন্যাটো মহাসচিবের। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯