ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে: সারজিস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়

ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছ। সেইসাথে, অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

সারজিস আরও বলেন, কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না- এটা পরবর্তী বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তি শক্ত করতেই আমরা কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।

এ সময় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯