সাংবিধানিক অধিকারকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা ৭২ এর সংবিধানের নানা দূর্বল দিক তুলে ধরে বলেন, এই সংবিধান ব্যক্তি ক্ষমতাকেন্দ্রিক। যা একটি দলকে একচেটিয়া ক্ষমতা দেয়ার সুযোগ তৈরি করেছে।যারা সংবিধান তৈরি করেছে তাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা কতটুকু ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠার চেয়ে নিজেদের সুবিধা দেখে বেশি। অন্তর্বর্তী সরকারের সময় বিনা বিচারে আটক বেড়েছে বলেও জানান বক্তারা। সংবিধানের ৫৩ বছর উপলক্ষে সাংবিধানিক অধিকার ও প্রতিকার নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে ব্লাস্ট।