জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে

এনসিপিসহ তিনটি দল চূড়ান্ত নিবন্ধন পেলো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর মধ্যে এনসিপিকে শাপলা কলি প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে।

আইন অনুযায়ী আগামীকাল বুধধবার দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। গণবিজ্ঞপ্তির পর কারও কোনও আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি।

এছাড়া, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন।

ইসি সচিব জানালেন, দল নিবন্ধনের জন্য আবেদন পরেছিল ১৪৩টি। প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকে।

এদিকে, আজ জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে আখতার আহমেদ বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯