চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা না দেয়ায় বিক্ষোভ করেছে দলীয়

চাঁদপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময়

চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা না দেয়ায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের একাংশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে আগুন জ্বালিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এ বিক্ষোভ কর্মসূচিতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছে পরিবহন চালক ও যাত্রী সাধারণ।

বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর-৪ আসনে বিএনপির এবং সাধারণ জনগণের যোগ্য প্রার্থী এম এ হান্নান। এ সময় দল থেকে ঘোষিত প্রার্থী লায়ন হারুনুর রশিদের নাম প্রত্যাহার করে এম এ হান্নানকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান।

প্রসঙ্গত, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯