তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম, তা শুরু করতে পেরেছি।

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফু্জ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৪ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৪ সময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম, তা শুরু করতে পেরেছি। আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়াও ট্রাইব্যুনালে আরও অনেকেরই বিচারকাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। 

তিনি বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। দলগুলো বসে সরকার একটা দলিলে আসতে পারা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গিয়েছে। 

মাহফুজ আলম আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা দেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯