সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের অনুমতি

স্ত্রীসহ সাবেক মন্ত্রী রেজাউলের আয়কর নথি জব্দের অনুমতি পেল দুদক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৬ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৬ সময়

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ তাদের আয়কত নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৩১২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক অসংখ্য লেনদেন করার অভিযোগটি তদন্তাধীন রয়েছে। এ ছাড়া আসামি ফিরোজা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৫৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার অভিযোগটি তদন্তাধীন রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটশিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

পরে শুনানি শেষে আদালত তাদের আয়কর নথি জব্দের অনুমতি দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯