ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার সকাল

রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫২ সময় , আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫২ সময়
ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর ধানমন্ডির  বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ভুবন চন্দ্র শীলের মৃত্যুর খবরটি জানিয়েছেন তার শ্যালক তাপস মজুমদার।

গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে গতকাল রোববার বেলা ১১টা থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। গতকাল চিকিৎসকেরা বলেছিলেন, ভুবন চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না।

ভুবন গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার স্ত্রী রত্না চন্দ্র শীল তাঁর একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীল ও দুই ভাইকে নিয়ে হাসপাতালেই রয়েছেন।
গত সোমবার রাতে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯