চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেয়ার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ।

চট্টগ্রামে নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেয়ার প্রতিবাদে গণঅনশন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২১ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২১ সময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেয়ার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ। আজ শনিবার (১লা নভেম্বর) সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ।


বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই টার্মিনাল বছরে হাজার কোটি টাকার রাজস্ব দেয়। কিন্তু সেটি বিদেশিদের হাতে তুলে দেয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তারা আরও জানান, দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে। যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে। সরকারকে এ সব সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান তারা। 

দাবি না মানলে বন্দর শ্রমিক-কর্মচারীরারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই গণঅনশন কর্মসূচি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯