ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।শুক্রবার (৩১

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।


শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়।


বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে।

সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯