জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের পরিস্থিতি ভালো না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে

দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫১ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫১ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের পরিস্থিতি ভালো না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এটা যদি না হয়, আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে।

তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করেন।

এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, অস্পষ্টতার মধ্যদিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে, না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক।

এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।

বিএনপির দৃষ্টি আকর্ষণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি যদি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি একটি বড় দল, আমরা বলবো, ‘না’ ভোটের মধ্যদিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না।

জামায়াতের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন। কিন্তু গণভোট প্রশ্ন জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে।

নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে মেনে না নেয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়। অনেকেই বলেছিলেন আওয়ামী লীগের ৫ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে।

আমরা কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেইনি। কিন্তু তারা যদি বাঁধা দিতে আসে, কঠোরভাবে প্রতিহত করবো। বিএনপিকে বলবো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনবেন না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯