ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইয়ুব নবী (৪০) নামের এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। তবে কি মামলায় বন্দী ছিলেন তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি কারারক্ষীরা। মৃত আইয়ুব টাঙ্গাইল জেলার গোপাল পুর থানা হালিম মিয়ার ছেলে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো. হারুনসহ কয়েকজন কারারক্ষী তাকে সকাল ৭টা৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান।
পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।