চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় আটক করা হয়েছে দুজনকে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর)

চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৪ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৪ সময়

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় আটক করা হয়েছে দুজনকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত কয়েকমাস ধরে রাউজানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। কখনও প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনও ছুরিকাঘাতে হত্যা করা হচ্ছে।

এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯