দেশের নানা স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন

সারাদেশে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়

দেশের নানা স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই পূজার আনুষ্ঠানিকতা।

ভক্ত অনুরাগীরা জানায়, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এবার শুরু হয়েছে এই দেবীর আরাধনা। প্রথম দিনে মন্দিরে ধর্মীয় আচার, রীতি ও প্রার্থনা করে সময় কাটছে পুণ্যার্থীদের।

এছাড়া পূজা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। শনিবার রাতে ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর বাউফলসহ নানা এলাকায় এ পূজা উপলক্ষে নানা থিমে সাজানো হয়েছে দেবী জগদ্ধাত্রীকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯