মস্কোতে অনুষ্ঠিত সিরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে সিরিয়ান কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮

রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার সিরিয়ার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময়

মস্কোতে অনুষ্ঠিত সিরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে সিরিয়ান কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন রুশ ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় দুই দেশের সামরিক কর্মকতার মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এর আগে, অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ মস্কো সফর আসেন। সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।

এ সময় দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত হওয়া সব চুক্তিকে সম্মান করার প্রতিশ্রুতি দেনও তিনি। যা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটিতে হস্তক্ষেপ না করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯