জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, ভোটের দিনই গণভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৫৮ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, ভোটের দিনই গণভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানের কোনও পরিবর্তন হবে না। অন্তবর্তী সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত তাদের অপসারণ করতে হবে। 

তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যাতীত নির্বাচন গ্রহণযোগ্য নয়।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে গণভোট চায় জামায়াত। এই ইস্যুতে বিএনপি ও জামায়াতের বিরোধ দেখা যাচ্ছে প্রকাশ্যে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯