রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যার আগেই শেষ করা এবং নির্বাচন ভবনের সামনে ও আশপাশে পুলিশের

নির্বাচন ভবনের আশপাশে ব্যবসা কার্যক্রম সন্ধ্যা থেকে বন্ধ থাকবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:০ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:০ সময়

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যার আগেই শেষ করা এবং নির্বাচন ভবনের সামনে ও আশপাশে পুলিশের টহল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশের এক চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়।

সম্প্রতি এই এলাকায় ককটেল বিস্ফোরণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারে এমন নির্দেশ এলো।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের সময় কিছু দুস্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে 'ককটেল' বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য যে, নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে অফিস সময়ের পর ও ছুটির দিন গুলোতে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় অত্র ভবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বিধায় উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে নিরাপত্তা টহল জোরদার করার ব্যবস্থা নেয়া জরুরি।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯