প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক, আগামী ২৮ নভেম্বর তার ঢাকায়

ঢাকায় জাকির নায়েকের সফর, অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়

প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক, আগামী ২৮ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার এই সফরের কথা জানায়।

তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

সাম্প্রতিক বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ড. জাকির নায়েকের ঢাকায় আসার বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন বলেও এ সময় উল্লেখ করেন তৌহিদ হোসেন।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে তিনি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন, অহেতুক বিতর্ক তৈরি করবে এমন কাউকে আনতে চায় না সরকার।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনও সংশয় নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া, বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেছেন, চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন‍্য দেশের উদ্বেগের কোনও কারণ নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯