২৮তম বিসিএস ফোরামের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন, মল্লিক আহসান উদ্দিন সামী।
এ ছাড়াও সহ সভাপতি পদে মো. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রাজিবুল ইসলাম।