গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গতকাল সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ৬৩ বছর বয়সী কৃষক শামসুল হক সরকারের মরদেহ তার বাড়ি

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৭ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গতকাল সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ৬৩ বছর বয়সী কৃষক শামসুল হক সরকারের মরদেহ তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। তিনি উপজেলার আকরাপাড়া গ্রামেপ মৃত কলিম উদ্দিন সরকারের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শামসুল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রমতে, কিছুদিন ধরে শামসুল পারিবারিক বিষয় নিয়ে অশান্তির মধ্যে ছিলেন।

অতি সম্প্রতি তার সাথে এসব নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। যার পরিপ্রেক্ষিতে সোমবার বাড়ির লোকজনের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। তবে স্বজনদের দাবি শামসুল সরকার হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুল হক সরকারের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

পরে ঘরে থাকা তার মরদেহ পুলিশ নিয়ে যায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় ফাঁস লাগানো চিহ্ন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯