গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ২য় দিনের সাক্ষ্য

কার্নিশে ঝুলে থাকা গুলিবিদ্ধ আমিরসহ ২ জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময় , আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়

গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার  মানবতাবিরোধী অপরাধের মামলায় ২য় দিনের সাক্ষ্য গ্রহণ আজ।

সোমবার (২৭ অক্টোবর) সকালেই এ মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তে এই সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ সেই আমির হোসেন। পরে তাকে জেরা করেন আইনজীবীরা।

এদিকে,জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনাল-২ তে এই শুনানি হবে। এর আগে গত ১৪ অক্টোবর এ মামলায় হানিফসহ চার জনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

তবে হাজির না হওয়ায় তাদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯