রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি নির্মীয়মাণ ভবনে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত হোসেন রিমন (২৬) নামের

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি নির্মীয়মাণ ভবনে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত হোসেন রিমন (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিমনের সহকর্মী মো. আমির হোসেন জানান, দুপুরের দিকে কাজলা পেট্রল পাম্পসংলগ্ন ওই নির্মীয়মাণ ভবনে রড ওঠানোর সময় পাশের বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রিমন।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত রিমন কুমিল্লার দেবীদ্বার থানা এলাকার মো. জাবেদ ইকবালের ছেলে। তিনি যাত্রাবাড়ী কাজলার শেখদী এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ খতিয়ে দেখছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯