মেট্রোরেলের বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ার ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক

নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেল উপদেষ্টার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৫ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৫ সময়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ার ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। 

রোববার (২৬ অক্টোবর)  দুর্ঘটনাস্থল মেট্রো রেলের ফার্মগেট স্টেশন পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, নিহতের পরিবারের সদস্য কেউ যদি বেকার থাকে তাকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বিয়ারিং প্যাড পড়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছিলো এমন প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এমন দুর্ঘটনা নির্মাণ ত্রুটির কারণে নাকি নাশকতা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি।

তিনি আরও বলেন, মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত অতি দ্রুত চালু হবে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ আজ চালু হচ্ছে না বলেও জানান তিনি।

এর আগে, ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে আবুল কালাম আযাদ নামে এক পথচারীর মৃত্যু হয়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোন হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯