আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব। গাজায় আটকে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে শনিবার

আবারও বিক্ষোভে উত্তাল তেল আবিব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময়

আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব। গাজায় আটকে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে শনিবার (২৫ অক্টোবর) সড়কে জড়ো হয় শত শত মানুষ।

এদিন তেল আবিবের হোস্টেজ স্কয়ারে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় তারা। নিহত জিম্মিদের ছবি হাতে আন্দোলনে অংশ নেয় পরিবারের সদস্যরা।

প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় আন্দোলনকারীরা।সরকারের প্রতি বাকি ১৩ জিম্মির মরদেহ ফিরিয়ে আনার দাবি জানায় তারা।

এর আগে হামাস জানায়, ইসরায়েলি জিম্মিদের মরদেহ আটকে রাখার কোনো উদ্দেশ্য নেই গোষ্ঠীটির। তবে উদ্ধার সরঞ্জামের অভাবে মরদেহগুলো উদ্ধারে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯