মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এই সিরিজকে দুই দলই দেখছে বেঞ্চ পরীক্ষার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:১৭ সময় , আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:১৭ সময়
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এই সিরিজকে দুই দলই দেখছে বেঞ্চ পরীক্ষার বড় সুযোগ হিসেবে। এই সিরিজে খেলছেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়েছে লিটন কুমার দাসের। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার এই অধিনায়ক। টসের আগে বৃষ্টি হওয়ায় লিটন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা যায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। তরুণ ও জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে জুনিয়র তামিমকে দেখা যাবে। এ ছাড়া মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন সৌম্য সরকার। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯