নির্বাচনের সময় জোট করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ দলের প্রতীকে— নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে

জোটের প্রার্থীদের দলীয় প্রতীক— আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৯ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়

নির্বাচনের সময় জোট করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ দলের প্রতীকে— নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান।

মূলত, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। সেসময় দলটিকে আশ্বস্ত করা হয়েছিল যে, সরকারের পক্ষ থেকে এ ধরণের কোন সিদ্ধান্ত নেবে না কমিশন।

তবে, আইন সংশোধনে এর কোন প্রতিফলন নেই বলে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে এমন সিদ্ধান্ত অনভিপ্রেত বলেই মন্তব্য করেছে দলটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯